নিজস্ব প্রতিবেদক: সরকারি নিবন্ধনভুক্ত সাংবাদিক সংগঠন মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দৈনিক অভিযোগ বার্তার সম্পাদক এস এম ফিরোজ আহামেদ।
সাংগঠনিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় সংগঠনের নেতাকর্মী ও মফস্বল সাংবাদিকদের মধ্যে তাঁকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে মফস্বল সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।
সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ এবং মফস্বল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংগঠনের সংশ্লিষ্টরা।
এস এম ফিরোজ আহামেদ বর্তমানে দৈনিক অভিযোগ বার্তার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সিআরবির বাংলাদেশে সাবেক অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন।