1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ

ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন সকালে ভোটগ্রহণ শুরুর আগে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার।

সোমবার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (সিসি)।

পরিপত্রে জানানো হয়েছে, ভোটগ্রহণের দিন সকালে অধিকাংশ ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে পার্বত্য, হাওর, বাওর, চর বা দ্বীপাঞ্চল কিংবা অনুরূপ দুর্গম প্রত্যন্ত এলাকায় ভোটের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানো সম্ভব হবে না। তাই সেসব ভোটকেন্দ্রে কখন পাঠানো হবে, তা উপজেলা নির্বাহী অফিসার তথা সহকারী রিটার্নিং অফিসারের আলোকে রিটার্নিং অফিসার স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ নির্ধারণ করবেন।

পরিপত্রে আরও জানানো হয়েছে, প্রয়োজন অনুসারে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বিভাগ ও আঞ্চলিক বা জেলা পর্যায়ে নির্বাচনি দ্রব্যাদি পরিবহনে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিভাগ ও আঞ্চলিক পর্যায় হতে জেলা সভায় এবং জেলা পর্যায় হতে উপজেলা পর্যায়ে দ্রব্যাদি পরিবহন ও বিতরণে অনুরূপ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনী তফশিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST