1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ভালোবাসার টানে ইন্দোনেশিয়ান তরুণী শাহজাদপুরে - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

ভালোবাসার টানে ইন্দোনেশিয়ান তরুণী শাহজাদপুরে

  • আপডেট করা হয়েছে বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২৭৬ বার পড়া হয়েছে

মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি

ভালোবাসার টানে সিরাজগঞ্জের শাহজাদপুরে এসেছেন এক ইন্দোনেশিয়ান তরুনী। ভালোবেসে বাংলাদেশী তরুনের সাথে ঘর বেধেছেন সিতি নুরানি নামের ঐ ইন্দোনেশিয়ান তরুণী। সিতি নুরানি ইন্দোনেশিয়ার পারিজাত কুলন থানাধীন কেটরোসনা গ্রামের বাসিন্দা। মালয়েশিয়া একটি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, তিন বছর পুর্বে সিতি নুরানির সাথে ফেসবুকে পরিচয় হয় মালেয়েশিয়ান প্রবাসী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের।
ফেসবুকে বন্ধুত্ব থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি মাসে বাংলাদেশে এসে মঙ্গলবার (৩০ আগস্ট) স্থানীয় মওলানার মাধ্যমে বাংলাদেশ রীতি মুসলিম শরিয়াত মোতাবেক ৫০ হাজার টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ভিনদেশী পুত্রবধু পেয়ে আনোয়ারের মা আবেগ আপ্লুত কন্ঠে বলেন আমার পুত্র বধু খুবই ভালো সে আমাকে মা বলে ডাকেন। বিদেশি পুত্রবধূর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। আনোয়ার হোসেন বলেন, ফেসবুকের মাধ্যমে ইন্দোনেশিয়ান মুসলিম পরিবারের মেয়ে সিতি নুরানীর সাথে পরিচয়ের পর আমরা বিয়ে করেছি। আমার স্ত্রী আমাদের দেশ ও কৃষ্টি কালচার সম্পর্কে আমার কাছ থেকে জানেন। আমার পরিবার সম্পর্কে সব কিছু জেনে বাংলাদেশে আসেন সিতি নুরানি। মঙ্গলবার (৩০ আগস্টে) আমরা বাংলাদেশের রীতি অনুযায়ী শাহজাদপুরে বিবাহ রেজিষ্ট্রেশন করেছি। সিতি নুরানি বলেন বাবা মায়ের অনুমতি নিয়েই বিয়ে করেছি। স্বামীর সাথে সুখে শান্তিতে ঘর সংসার শুরু করেছি। সবার কাছে দোয়া চাই। এখানে এসে খুব ভালো লাগছে। এদিকে ভিনদেশী বধুকে দেখতে প্রতিদিন স্থানীয় লোকজন আনোয়ারের বাড়িতে ভিড় করছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST