
শনিবার সকাল সাড়ে ৯টা থেকেই আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মহানগরীর জিরো পয়েন্ট মসজিদের সামনে জড়ো হতে থাকেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজারও নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হন।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সমাবেশে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে আন্দোলনের নামে দেশকে সহিংসতার মুখে ঠেলে দিয়ে দেশকে অচল অবস্থা তৈরী করলে তা কঠোর হাতে দমন করার হুশিয়ারি প্রদান করা হয়।
বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা এই সমাবেশে অবস্থান করছেন।