1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে পুলিশ মোতায়েন - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা!

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে পুলিশ মোতায়েন

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে

এম. শাহাবুদ্দিন (রাজশাহী) 

আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আজ পর্দা নামছে ফিফা ফুটবল বিশ্বকাপের। ফাইনাল ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আর উত্তেজনার শেষ নেই। এ অবস্থায় খেলা পরবর্তী সমর্থকরা যেন কোনো ধরনের সংঘাতে না জড়ায়, সেজন্য ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। একইসঙ্গে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মোজাম্মেল হোসেন জানান, শহরের যে কয়েকটি পয়েন্টে বড়পর্দায় খেলা দেখানো হবে, সেসব স্থানে টহলে থাকবে পুলিশ সদস্যরা। এ ছাড়া খেলাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে শহরে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল জেলা পুলিশ। মূলত ফাইনাল ম্যাচের আগেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পরেও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST