চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর এলাকার ব্যবসায়ী মোঃ হাম্মাদ আলী গত ৯ মে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্ৰেফতার হন। গ্ৰেফতারের পরের দিন তার মেজো ছেলে হাসনাত তার বাবা হাম্মাদ আলী ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন কে উদ্দেশ্য মাদকাসক্ত অবস্থায় ভিত্তিহীন বক্তব্য প্রদান করেন।
উক্ত ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে বুধবার ব্যবসায়ী মোঃ হাম্মাদ আলী তার বড় ইন্ডারা মোড়ের নিজ ব্যবসা প্রতিষ্ঠান জমজম হোটেলে নিজে একটি বক্তব্য দিয়েছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখা গেছে। তার ছেলে হাসনাত দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ওই ছেলের কারণে তিনি জীবনের হুমকিতে রয়েছেন এ মর্মেও কথা বলেন হাম্মাদ আলী । তিনি আরো জানান তার ছেলে যেসব বক্তব্য তাকেও অন্যদেরকে জড়িয়ে বলেছেন সেগুলোর কোন ভিত্তি নেই আমি যেসব ব্যবসায়ী বা যাদের সাথে চলাফেরা করি তাদের সাথে আমার অনেক সুসম্পর্ক রয়েছে । রুহুল আমিন নিয়ে আমার ছেলে যেসব কথা বলেছেন সেগুলো পুরোটাই তার মনগড়া কথা তার সাথে আমার এলাকার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সে একজন দানশীল ব্যক্তি। আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। ব্যবসায়িক প্রয়োজনে আমি সকল নেতাকর্মীর সাথে চলাফেরা করি। আমি যখন যার সাথে চলাফেরা করি তখন আমার ছেলে তাদেরকে আজেবাজে কথা বলে। সর্বপুরি আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত যেকোনো মুহূর্তে আমাকে আমার ছেলে মেরে ফেলতে পারে। আমি প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা চায়।