1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের দ্বারা দেশের কোন উন্নয়ন হতে পারে না নাটোরে- মেয়র লিটন - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের দ্বারা দেশের কোন উন্নয়ন হতে পারে না নাটোরে- মেয়র লিটন

  • আপডেট করা হয়েছে রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি গোলাম গাউস

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, “বাংলাদেশ আওয়ামী লীগ মানে আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রো রেলসহ বিভিন্ন উন্নয়ন। মানুষ জানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ। আজ দেশ কোথা থেকে কোথায় গিয়ে পেঁৗছেছে। আর যারা বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের দ্বারা দেশের কোন উন্নয়ন হতে পারে না। এটা আজ মানুষ বুঝতে পেরেছে। তারা শুধু আন্দোলনের কথা বলে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা আন্দোলন করতেই পারে। কিন্তু যদি আন্দোলনের নামে জ্বালাও পোড়াও আর ভাংচুর করে তাহলে তাদের সেই হাত ভেঙ্গে দিতে হবে। এ জন্য ছাত্রলীগ ও যুবলীগসহ নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান তিনি।চ্ জনাব খায়রুজ্জামান লিটন আগামী ২৯ জানুয়ারী রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন সভাকে সফল করতে শহরের জেলা পরিষদের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে আজ শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশেষ প্রতিনিধি সভায় বক্তব্য রাখার সময় এসব কথঅ বলেন। তিনি দলের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে তৃণমুলের নেতা-কর্মীদের নিয়ে রাজশাহীতে ২৯ জানুয়ারীর জনসভা সফল করতে উপস্থিত থাকার আহবান জানান। ডিজিটালী যুক্ত জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এম পি, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, বাগাতিপাড়া-লালপুর আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর ও নওগঁা সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ,সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সহ জেলা , উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, আগামী ২৯ জানুয়ারী রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে সকল নেতা কর্মিকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এছাড়াও প্রধান মন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর জনসভা থেকে আগামি নির্বাচনে যে নির্দেশনা দিবেন তা পালন করে নির্বাচন করতে হবে।

 

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST