1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বিএনপি-জামায়াত সংঘ’র্ষে আ’হত ৩৫ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বিএনপি-জামায়াত সংঘ’র্ষে আ’হত ৩৫

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

ডিবিসি জার্নাল ডেস্ক: হাজীগঞ্জে ফেসবুকে বিকৃত ছবি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় নেতা রুমিন ফারহানার বিকৃত ছবি পোস্ট করেন। এ নিয়ে বৃহস্পতিবার থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে জামায়াত কর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত ১০ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে ৫ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

অন্যদিকে, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হোসেন পরান বলেন, “বিষয়টি আমি নিজে দেখছি। ইতিমধ্যে ক্ষমা চাওয়া হয়েছে। এরপরও হামলা চালানো দুঃখজনক।”

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, “দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST