1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় সিএনজি-ব্যাটারি চালিত অটোগাড়ির সংঘর্ষে আহত-৪ - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দৈনিক জনকণ্ঠ পত্রিকার কার্যক্রম বন্ধ ঘোষণা বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত নওগাঁয় অবৈধভাবে মজুদকৃত পেট্রোল-অকটেন জব্দ মান্দায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসিত হচ্ছে রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান রাজশাহীসহ পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা মোহনপুর মৌপাড়া উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন না করায় উত্তেজনা, প্রতিষ্ঠান তালাবদ্ধ পাম্প থেকে পেট্রোল চোরাচালানি হয়ে যাচ্ছে : বিদ্যুৎমন্ত্রী শহীদ জিয়ার নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

বাঘায় সিএনজি-ব্যাটারি চালিত অটোগাড়ির সংঘর্ষে আহত-৪

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় সিএনজি-ব্যাটারি চালিত অটোগাড়ি মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর দেড় টার দিকে (ঈশ্বরর্দী-বানেশ্বর) মহাসড়কের বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার চাঁদ আলীর ছেলে মোশারফ হোসেন (৩২),ইয়াকুব বিশ্বাসের ছেলে আনিজুল ইসলাম(৩৩), রফের আলী বিশ্বাসের ছেলে চাঁদ আলী (৬৫), কুষ্টিয়া ভেড়ামারা এলাকার সাবদার আলী মেয়ে শাহানাজ পারভীন।
মোশারফ হোসেন বলেন, আমার পিতা চাঁদ আলী স্টোক করায় তাকে চিকিৎসা জন্য রাজশাহীতে যাচ্ছিলাম। পথিমধ্যে এই দূর্ঘটনার স্বীকার হন।
জানা গেছে, কুষ্টিয়া থেকে সিএনজি নিয়ে (ঈশ্বরর্দী-বানেশ্বর) সড়ক হয়ে চিকিৎসার জন্য রোগী নিয়ে রাজশাহীর শহরে আসছিলেন। অপরদিকে রাজশাহী শহর থেকে বাঘায় বিয়ের দাওয়াত খেতে ব্যাটারি চালিত অটোগাড়িতে ছয়জন আসছিলেন। সিএনজি- ব্যাটারি চালিত অটোগাড়ি গঙ্গারামপুর মোড়ে পৌঁছালে দ্রুতগতির সিএনজি-ব্যাটারি চালিত অটোগাড়ির সাথে মুখোমুখির সংঘর্ষ হয়।
আহতদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের শারীরিক অবস্থা ভাল না বলে জানিয়েছেন বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। পেলে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST