
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ব্যতিক্রমি বাংলা বর্ষবরণ উদযাপন করলেন উপজেলা প্রশাসন। পানতার পাশাপাশি মুড়ি দিয়েই উপস্থিতিদের সম্মান করেছেন উপজেলা প্রশাসন । এমন ঘটনায় উপস্থিতিদের মধ্যে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। নতুন কৌশলে এমন বর্ষবরণের ঘটনায় উপজেলা প্রশাসনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপস্থিত দর্শনার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারো নতুন বাংলা বছরকে স্বাগত ও শুভেচ্ছা জানানোর জন্য নানা আয়োজন করেন বাগমারা উপজেলা প্রশাসন। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসণের পক্ষ থেকে বর্ষবরণ উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) নাহিদ ইসলামের পরিচালনায় বাংলা বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভায় অংশ গ্রহন করেন, উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়াম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব ও বিশিষ্ট ব্যবসায়ী, সেমাজ সেবক অধ্যাপক কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিতিদের মধ্যে পানতা ও মুড়ি খাওয়ার ধুম পড়ে যায়। এমন ব্যাতিক্রমি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে নিজেকে ধন্য মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলা। খাওয়া দাওয়া শেষে উপস্থিতি দর্শানার্থীদের মধ্যে বাংলা নববর্ষ উপলক্ষে দর্শানার্থীদের আনন্দ দেয়ার জন্য একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।