
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেরনশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাগমারার কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, কৃষি ম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী অহিদুল ইসলাম, বাগমারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সদস্য কৃষক মিজানুর রহমান, জান্নাতুল আকতার, শিল্পী বেগম, এনজিও প্রতিনিধি মাহবুবুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিতছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আকতারুজ্জামান, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, বাগমারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, ইউসুফ আলী সরকার, সাংবাদিক আব্দুল মতিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি ও সুধী বৃন্দ।