নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি ১৪ লিটার চোলাই মদ ও ১ কেজি ৭৮৫ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে বাগমারা থানাধীন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পূর্ব পাশে এ অভিযান চালানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পূর্ব পাশে জনৈক আলাউদ্দিন কুমারের বসতবাড়িতে মাদক বিক্রির তথ্য পাওয়া যায়। পরে এসআরবির আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে আলাউদ্দিন কুমারকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ১৪ লিটার চোলাই মদ, ১ কেজি ৭৮৫ গ্রাম গাঁজা এবং একটি ডিজিটাল ওয়েট মেশিন উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজশাহীর বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।