1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাকেরগঞ্জে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০টি চোরাই যানবাহন - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

বাকেরগঞ্জে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০টি চোরাই যানবাহন

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ জুন) রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ১০টি চোরাই অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃতরা হলেন—রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকার মৃত ইয়াকুব আলী মৃধার ছেলে মোঃ শহিদুল মৃধা, দাওকাঠী গ্রামের মোঃ হিরন এবং রাজশাহী জেলার দীঘির পারিলা গ্রামের রাহিনুল ইসলাম হৃদয়।

তিনি আরও জানান, এই চক্র দীর্ঘদিন ধরে বরিশালসহ বিভিন্ন জেলা থেকে অটোরিকশা চুরি করে এবং সেগুলো বিক্রি করে আসছিল। শহিদুল মৃধার দোকানে চোরাই অটোরিকশা বিক্রির সময়ই মূলত পুলিশ তাদের আটক করে।

শুক্রবার (১৩ জুন) সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ওসি মো: আবুল কালাম। এদিন সকালেই গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ওসি আরও বলেন, “বাকেরগঞ্জ থানা পুলিশের এমন বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চোরচক্র বা অপরাধীদের বিরুদ্ধে আমরা সবসময় তৎপর।”

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST