1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

৫ বছর পর মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তিন বছর মেয়াদী কমিটি ৫ বছর পেরিয়ে যাওয়ার পর শনিবার (২৬ নভেম্বর) কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক পদে শবনম জাহান শিলা স্থান পেয়েছেন।

শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহিলা আওয়ামী লীগের সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ষষ্ঠ জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মেহের আফরোজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য। এছাড়া শবনম জাহান শিলা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগ সভাপতি পদে সাবেরা বেগম এবং সাধারণ সম্পাদক পদে পারুল আক্তার নির্বাচিত হয়েছেন। আর ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে শাহিদা তারেক দীপ্তি ও হাসিনা বারী।

২০১৭ সালের ৪ মার্চ সর্বশেষ মহিলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। এতে সাফিয়া খাতুন সভাপতি এবং মাহমুদা বেগম কৃক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST