নিজস্ব প্রতিবেদকঃ বরেন্দ্র অঞ্চলের তীব্র পানি সংকট উত্তরণের প্রয়াসে একযোগে তিনটি নলকূপ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
আজ বেলা ১১ টায় সুতাহাটি, পবা কাঠালবাড়িয়া, কাশিয়াডাঙা, ও বটগাছি, নওহাটা এলাকায় সানাবিল ফাউন্ডেশনের অর্থায়নে ও সচ্ছলতা এসোসিয়েশনের বাস্তবায়নে এ উদ্বোধন করা হয়।
এসময় সচ্ছলতা এসোসিয়েশনের সভাপতি ইহতেশামুল আলম, সাধারণ সম্পাদক সালমান ফার্সী, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, ক্রীড়া সম্পাদক মো: মেহেদী হাসানসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বরেন্দ্রভূমির যেসব এলাকায় ভূগর্ভস্থ পানি লেয়ার অত্যন্ত সংকটময় ও খরা মৌসুমে এলাকার জনগণ বিশুদ্ধ পানির অভাবে নানাবিধ সমস্যার সম্মুখীন হন তাদের জন্য সানাবিল ফাউন্ডেশনের এই গভীর নলকূপ প্রতিস্থাপন করা হয়েছে। এতে এলাকার পানি সংকট দূর হবে ও বিশুদ্ধ পানি পান করতে পারবে বলে মনে করছেন সচ্ছলতা ফাউন্ডেশনের সদস্যরা।