
মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলার মো. আপেল মাহমুদ কে সদ্য বদলী জনিত বিদায় ও নবাগত উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ১২ টার সময় সিরাজগঞ্জ সদর উপজেলা অডিটেরিয়াম হলরুমে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও প্রাথমিক শিক্ষার মানোন্নায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আমিনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো.নূর আলম সিদ্দিকী। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল। সহকারি শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদরসহ জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার এমপি বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করেন। তার মত শিক্ষা অফিসার প্রতিটি জেলা-উপজেলায় থাকা প্রয়োজন তার জন্যে সিরাজগঞ্জের শিক্ষকরা এভাবে কান্না করছে আমি দেখে খুবই মর্মাহত। আসলে তার মত উপজেলা শিক্ষা অফিসার পাওয়া খুব দুষ্কর। বর্তমান উপজেলা শিক্ষা অফিসারকে অনুরোধ করব তার মত সকল শিক্ষককে ভালবাস দিয়ে আগলে রাখতে।