1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে যাবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বগুড়া সফর হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজারে জুমার নামাজের আগে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে এবং সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।

বগুড়ায় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি করা হয়েছে।

ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। সুবিধার আওতায় দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা আসবেন। প্রতিটি পরিবারের একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। একটি ওয়ার্ডে যত পরিবার যোগ্য হবে, তাদের সকলকে কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরীক্ষামূলকভাবে চার মাসের পাইলটিং কার্যক্রম চলবে এবং পরবর্তীতে ধাপে ধাপে প্রতিটি উপজেলায় এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST