
নিউজ ডেস্ক : অসদাচরণের দায়ে লালমনিরহাটের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বর্তমানে ওএসডি সহকারী সচিব তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার (২ জুলাই) বিভাগীয় মামলা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে গুরুদণ্ড দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
গত বছর ৫ অক্টোবর, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের রংপুরে শহীদ আবু সাঈদের বাড়িতে সফরকালে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করেন ঊর্মি। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই” এবং প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে “আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে” মন্তব্য করেন।
মন্তব্যের পর ওই সময়ে তাকে সাময়িক বরখাস্ত ও ওএসডি করা হয়েছিল।