1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
প্রশ্নফাঁস ও জালিয়াতিমুক্ত ভর্তি পরীক্ষা চায় ছাত্রলীগ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

প্রশ্নফাঁস ও জালিয়াতিমুক্ত ভর্তি পরীক্ষা চায় ছাত্রলীগ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি কলেজে চলমান ভর্তি পরীক্ষা প্রশ্নফাঁস ও জালিয়াতিমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১১ মে) সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় অভূতপূর্ব অগ্রগতি অর্জিত হয়েছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, অবৈতনিক শিক্ষা, শিক্ষাবৃত্তি ও উপবৃত্তি, আধুনিক কারিকুলাম, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, গবেষণা সহায়ক উচ্চশিক্ষা, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সন্ত্রাস ও বিশৃঙ্খলামুক্ত ক্যাম্পাস প্রভৃতি কর্মকাণ্ড দেশের শিক্ষাখাতে গুণগত পরিবর্তন সাধন করেছে।

শিক্ষাখাতে শেখ হাসিনা সরকারের সাফল্য তুলে ধরে বলা হয়, উচ্চশিক্ষা সম্পন্ন করে শিক্ষার্থীদের নির্বিঘ্নে কর্মক্ষেত্রে প্রবেশ করতে শেখ হাসিনার সরকার ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, প্রশ্নফাঁসমুক্ত একটি স্বয়ংক্রিয় নিয়োগ কাঠামো গঠন করেছে যার ফলে তরুণরা মেধার ভিত্তিতে সরকারি ও বেসরকারি চাকরিতে প্রবেশ করতে পারছে।

এতে আরও বলা হয়, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে যে-সকল উচ্চশিক্ষিত তরুণ উদ্যোক্তা হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ করতে চায়, তাদের জন্যও প্রাতিষ্ঠানিক পরিকাঠামো গঠন করা হয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকবে বাংলাদেশ ছাত্রলীগ। এ লক্ষ্যে দেশব্যাপী স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে ছাত্রলীগের পক্ষ থেকে বেশকিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র স্থাপন, শিক্ষার্থী পরিবহনের ‘জয় বাংলা বাইক সার্ভিস’ সুবিধা, অভিভাবকদের বিশ্রামের সুব্যবস্থা করা, সুপেয় পানির ব্যবস্থা, কেন্দ্র পরিচিতির জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক, শিক্ষার্থীদের ব্যবহৃত জিনিস ও মোবাইল সংরক্ষণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ, মাস্ক ও কলম বিতরণ, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের প্রয়োজন সাপেক্ষে আবাসনের ব্যবস্থা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST