
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক নীতির খবরে নড়েচড়ে বসেছে বাংলাদেশ সরকার। হঠাৎ করেই পাল্টা শুল্ক (Reciprocal Tariff) ঘোষণা দিয়ে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর ফলে বড় ধরনের রপ্তানি বিপর্যয়ের আশঙ্কায় আজ সন্ধ্যায় জরুরি বৈঠক আহ্বান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক বসছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৈঠকে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ অর্থনীতিবিদ, উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। মূলত এই বৈঠকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের প্রতিক্রিয়া, সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি এবং করণীয় কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত শুধু বাংলাদেশের রপ্তানি নয়, গোটা দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য ব্যবস্থায় চাপ তৈরি করতে পারে।
সরকারি একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ শিগগিরই এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক