1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন কাল - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন কাল

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এখন সম্পূর্ণ প্রস্তুত। শনিবার বেলা ১১টায় এ টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর টানেল পাড়ি দিয়ে পতেঙ্গা থেকে আনোয়ারায় যাবেন প্রধানমন্ত্রী। এরপর কোরিয়ান ইপিজেড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর জনসভা ও বঙ্গবন্ধু টানেলকে কেন্দ্র করে চট্টগ্রাম সেজেছে নতুন রূপে।

জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চলছে ব্যাপক প্রস্তুতি। আনোয়ারার কেইপিজেড মাঠকে ঘিরে বর্ণিল তোরণ, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো চট্টগ্রাম।

নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে চলছে ডিজিটাল প্রচারণা। দলীয় প্রধানের জনসভায় নিজেদের পক্ষে শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন নেতারা।

এদিকে বঙ্গবন্ধু টানেলকে ঘিরে উৎসবের আমেজ কর্ণফুলীর দুই প্রান্তে। সেখানে দুই দিনের উৎসব চলছে। গত কয়েকদিন সন্ধ্যায় পতেঙ্গা প্রান্তে কনসার্ট অনুষ্ঠিত হয়।

পতেঙ্গা প্রান্ত এবং আনোয়ারা প্রান্তের সড়ক ও সড়কদ্বীপ সাজানো হয়েছে বর্ণিল সাজে। রাতে বর্ণিল আলোয় ঝলমল করছে কর্ণফুলীর দুই পাড়

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST