
নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি বাংলাদেশ পুলিশের নাম ও ছবি ব্যবহার করে প্রতারকচক্র নানাভাবে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার ঘটনা বেড়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর রোববার (২৫ মে) এ বিষয়টি জানান।
তিনি জানান, প্রতারকচক্ররা পুলিশ অফিসারদের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণা করছে। তাই জনগণকে এই ধরনের প্রতারণার ফাঁদে পা না দিতে সজাগ ও সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এআইজি ইনামুল হক আরও বলেন, “প্রতারকচক্রের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।”
পুলিশ সকলের প্রতি অনুরোধ জানিয়েছে, সন্দেহজনক কাউকে বিশ্বাস না করে দ্রুত পুলিশে খবর দেওয়ার জন্য।