
নিউজ ডেস্ক : মাঠপর্যায়ের পুলিশের কাছে ভারি মারণাস্ত্র আর থাকবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, শুধু বিশেষায়িত ইউনিট- যেমন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) -এর কাছেই ভারি অস্ত্র থাকবে।
শনিবার (১৪ জুন) সকাল ১১টার দিকে রাজধানীতে এপিবিএনের সদর দপ্তর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। পরে তিনি র্যাব-১ কার্যালয়ও পরিদর্শন করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এপিবিএন, থানা পুলিশসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, “গত ১১ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের ঈদ দেশবাসী শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন।