
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ বরণ ১৪৩২ সন। সোমবার সকাল থেকেই পুঠিয়া উপজেলা চত্তরে বর্ষবরণের নানা আয়োজন ছিল। বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেন পুঠিয়া উপজেলা প্রশাসন।
এদিন সকাল ৯ টায় উপজেলা শহীদ মিনার চত্বরে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ এসো এসো গান পরিবেশনের মধ্যদিয়ে বাংলা নতুন বছরকে বরণের অনুষ্ঠান শুরু হয়। এরপর বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা ও বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। এই চত্বর ঘিরে বিভিন্ন গ্রামীণ সামগ্রীর স্টল দেয়া হয়। এরপর স্টল পরিদর্শন করেন কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
মেলা উদ্বোধন শেষে বিভিন্ন আয়োজনে শরীক হন উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান, আবহমান বাংলার ঐতিহ্য দেশীয় খেলাধুলা ও চিত্রাংকন প্রতিযোগিতা। এখান থেকে অতিথি ও কর্মকর্তাগণ মিলিত হন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা, পুরস্কার বিতরণ।
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নুর হোসেন নির্ঝর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুঠিয়া সহকারি কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, সমাজ সেবা অফিসার রবিউল করিম, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাসহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।