নিজেস্ব প্রতিবেদক : তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র মেরামত এর ৩১ দফা সম্পর্কে জনগণকে সচেতন করা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র, ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শেষে পুঠিয়া উপজেলার ৩নং বানেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বানেশ্বর ইউনিয়নের ধানহাটায় গরিব দুঃখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পুঠিয়া-দুর্গাপুর এর কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এবং আগামী নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার।
উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্পর্কে জনগণকে সচেতন করেন এবং সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষের প্রতি সমর্থন অব্যাহত রাখতে অনুরোধ জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর মইয়েন উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন, পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোকলেসুর রহমান, ১ নং ওয়ার্ড বিএনপি নেতা (দিঘলকান্দি) হাশেম মোল্লা, ২ নং ওয়ার্ড (বানেশ্বর) বিএনপি'র সভাপতি জনাব আলিমুল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপি(খুটিপাড়া) সভাপতি বয়েন উদ্দিন, ৪ নং ওয়ার্ড শিবপুর হাট বিএনপি নেতা আবদুস সোবাহান মন্ডল,
৫ নং ওয়ার্ড (হাতিনাদা) বাবু ভাই, ৬ নং ওয়ার্ড (রঘুরামপুর) আব্দুল জলিল, ৭ নং ওয়ার্ড (শাহবাজপুর) মোঃ আলফাজ, ৮নং ওয়ার্ড (ভাড়রা) মো:আজবাহার, ৯ নং ওয়ার্ড (নয়াপাড়া) ৯ ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলাম দুলাল সহ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সলুয়া কলেজের লেকচারার মোহাম্মদ সোহাগ, সার্বিক সহযোগিতায় ছিলেন বানেশ্বর ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুস সোবাহান সরকারের কনিষ্ঠ পুত্র তুষার সরকার।