
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে দেশে লুটপাট বন্ধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, শুক্রবার বিকাল ৫ টার দিকে ৩ নং বানেশ্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বানেশ্বর ধান হাটা মুড়ির মিল থেকে মিছিলটি বের হয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক প্রদক্ষীন শেষে বানেশ্বর ট্রাফিক মোড়ে একটি পথ সভা করেন।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী সরকার, বানেশ্বর ইউনিয়ন পরিষদের সদস্য আলম মেম্বার, সাবেক ইউপি সদস্য আবদুল আজিজ মেম্বার, বিএনপি নেতা রফিক হাজী, রাজশাহী জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবুল আক্তার বাবু, শাহজামাল সাবু, তুষার সরকার, রাসেল সরকার, রুপস সরকার, খুটিপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি বয়েন উদ্দিনসহ বানেশ্বর ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মী সে সময় উপস্থিত ছিলেন।