নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও শিবু দাশ।
অভিযান শেষে শিবু দাশ বলেন, “চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণীর ব্যাপক ক্ষতি হয়। একইসঙ্গে এসব জাল পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে জলাবদ্ধতার মতো সমস্যার জন্ম দেয়। আটককৃত জাল ধ্বংস করা হয়েছে। জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় জালে আটকা পড়া বিভিন্ন মাছের পোনা ও জলজ প্রাণী স্থানীয় বিল ও খালে অবমুক্ত করা হয়।