রাজু আহমেদ : রাজশাহীর পুঠিয়া উপজেলার শীলমাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক শারদীয় দুর্গা উৎসব ২০২৫ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের পচামারিয়াতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং রাজশাহী ০৫ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক।
তিনি বলেন,“বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ সহাবস্থানই আমাদের রাজনৈতিক আদর্শ। বিএনপি সবসময় ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও শারদীয় দুর্গা উৎসবসহ সব ধর্মীয় উৎসবে সহযোগিতা করে এসেছে এবং ভবিষ্যতেও করবে।”
সভায় আরও বক্তব্য রাখেন শীলমাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাফিজুল ইসলাম, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি নিবাস চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র ভট্টাচার্য। তাঁরা বলেন, শীলমাড়িয়ায় ধর্মীয় উৎসব সবসময় শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়ে আসছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক নেতৃত্বের সহমর্মিতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পুঠিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি স্বপন নিয়োগী, সাবেক সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র রায়, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ও শীলমাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য খাদেমুল ইসলাম আন্টু, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল উদ্দিন, ইউনিয়ন বিএনপি সদস্য আলী আজগর ও আলাউদ্দিন, শীলমাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রুবেল মৃধা।
এছাড়া যুব ও ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় যোগ দেন। তাঁদের মধ্যে ছিলেন—পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, পুঠিয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনি, ভালুকগাছী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজিরুল, জিউপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জনি, যুব নেতা রনি, মিঠু ও মাইনুল।
বক্তারা বলেন, ধর্মীয় উৎসব কেবল আনন্দ উদযাপনের মাধ্যম নয়, এটি সামাজিক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। এ কারণে সব ধর্মের মানুষকে একসঙ্গে এগিয়ে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখতে হবে।
আলোচনা ও মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।