
নিজস্ব প্রতিবেদক: “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়াতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার হাতিনাদা গ্রামে অভিযানে একটি বাড়ির আঙ্গিনা থেকে ১০-১২ ফুট উচ্চতার দুইটি গাঁজা গাছ জব্দ করা হয়। বাড়ির মালিক শরিফুল ইসলাম এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫ জন মাদকসেবীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণকে সচেতন থাকার জন্য আমরা সকলকে অনুরোধ করছি।”







