
নিজস্ব প্রতিবেদক : পাবনার সুজানগরে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয় জন গুলিবদ্ধ সহ ১২ জন আহত হয়েছে।
জানা যায়, বিএনপি নেতা শাহজাহান শেখ গ্রুপ এর সাথে সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব রউফ শেখ এর মাঝে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিলো। বুধবার ৯ জুলাই সকালে সেটা সংঘর্ষে রুপ নেয়। দুপুর ২ঃ০০ টার দিকে শোজনগর পৌর বাজারে দুই গ্রুপের পাল্টা গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে মুহুর্তে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।
সংঘর্ষ চলাকালে গুরুতর আহত গুলিবিদ্ধ ছয় জনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন তাঁতীবন্দ গ্রামের জাবেদ শেখ এর ছেলে শেখ আব্দুর রউফ(৪৫), ভবানীপুর গ্রামের শুকুর আলীর ছেলে ইয়াকুব (৩৩), কাছিপাড়া গ্রামের আজহার আলীর ছেলে তুষার (৪০), সুজানগরের সিদ্দিক এর ছেলে সুজন (৪৫), আব্দুল হামিদ এর ছেলে আসলাম (৪৫), তাতীবন্দের মনজেল (৪৫)। এদের মধ্যে আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এবিষয়ে সুজানগর থানা অফিসার ইনচার্জ মোঃ মুজিবর রহমান বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ঘটেছে। তবে এটা কোন রাজনৈতিক বিষয় না ব্যক্তিগত শত্রুতা থেকে এই সংঘর্ষ। এ ঘটনায় ছয়জন কে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে। এবং এবিষয়ে কোন পক্ষ এখন পর্যন্ত মামলা করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানতে পারবো এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।







