1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পাঁচ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট  - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

পাঁচ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট 

  • আপডেট করা হয়েছে বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা পাল্টা হামলা জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিলো। উদ্ভূত এ পরিস্থিতির জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ বুধবার (৩ মার্চ) পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। শুধুমাত্র আজ বাতিল করা হয়েছে ২৫টি ফ্লাইট।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
বেবিচক সূত্র জানায়, হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ গত ২৮ ফেব্রুয়ারি বাতিল করে ২৩টি ফ্লাইট। পহেলা মার্চ বাতিল করে ৪০টি ফ্লাইট। ২ মার্চ বাতিল করে ৪৬টি ফ্লাইট। ৩ মার্চ বাতিল করা হয় ৩৯টি ফ্লাইট। আর আজ বাতিল করা হয়েছে ২৫টি ফ্লাইট।
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের চারটি করে, কুয়েত ও জাজিরা এয়ারলাইন্সের দু’টি করে, এয়ার অ্যারাবিয়ার ৮টি এবং এমিরেটস এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইট বাতিল হওয়া বিপাকে রয়েছে মধ্যপ্রাচ্যগামীরা। কবে নাগাদ তারা সেখানে যেতে পারবেন তা নিয়ে তারা পড়েছেন দুশ্চিন্তায়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST