1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পরিচয় দিয়ে কার্ড দেখানোর পরও সাংবাদিককে হেনস্থা করল পুলিশ! - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পরিচয় দিয়ে কার্ড দেখানোর পরও সাংবাদিককে হেনস্থা করল পুলিশ!

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক পরিচয় দিয়ে নিজের পরিচয়পত্র দেখানোর পরেও হাতিরঝিল থানা পুলিশের সদস্যদের নিকট হয়রানির শিকার হয়েছেন বিবার্তার সাংবাদিক বাবর মাহমুদ। তিনি সরকারি নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল বিবার্তা২৪ডটনেট-এর সাব এডিটর।
জানা যায়, শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে প্রতিদিনের মত অফিস শেষ করে হাতিরঝিলের রাস্তা ধরে বাসায় ফিরছিলেন ভুক্তভোগী এই সাংবাদিক। পথিমধ্যে শেখ দিলু বেপারী ওয়াক্ফ এস্টেট জামে মসজিদের সামনে রেল ক্রসিং পার হওয়ার সময় দুইজন পুলিশ তার গতিরোধ করেন। এসময় পুলিশ সদস্যরা বলেন, আপনার আচরণ সন্দেহজনক। আপনাকে সার্চ করা হবে। পরে তিনি তাকে কেন সার্চ করা হবে জানতে চেয়ে রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকেন। এরপর তাকে পাশের টি-স্টলে বসে থাকা পুলিশ কর্মকর্তার কাছে নিয়ে যাওয়ার কথা বলেন ওই পুলিশ সদস্যরা। এক পর্যায়ে এক পুলিশ কনস্টেবল এগিয়ে আসেন তার দিকে। ফলে আর কথা না বাড়িয়ে টি-স্টলে বসে থাকা পুলিশ কর্মকর্তা ইদ্রিস আলীর কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ে পরিচয়পত্র দেখান বাবর মাহমুদ। এ সময় তার কাছেও কেন তাকে সার্চ করা হবে জানতে চান। কিন্তু তিনি পূর্বের পুলিশ সদস্যের ন্যায় একই কথা বলে পকেট চেক করতে বলেন।
এরপর ভুক্তভোগী সাংবাদিক নিজের পকেট থেকে সবকিছু বের করে দেখান। সার্চ শেষে কিছু না পেয়ে তাকে ছেড়ে দেয়া হয়। ওই সময় বাবর হয়রানি করা পুলিশ কর্মকর্তা ইদ্রিস আলীর নেমপ্লেটের দিকে তাকালে, তিনি নিজের নেমপ্লেটে হাত দিয়ে বলতে থাকেন, দেখেন! দেখেন! নামটা ভালো করে দেখে যান।
এ বিষয়ে সাংবাদিক বাবর মাহমুদ বিবার্তাকে বলেন, আমি আমার পরিচয় দিলাম, পরিচয়পত্র দেখালাম। তবুও আমাকে হয়রানি করা হলো। পুলিশের কাছ থেকে এই রকম অশোভন আচরণ কোনভাবেই কাম্য নয়।
অভিযোগের বিষয়ে অবগত করে বক্তব্য জানতে হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এমনকি তার মোবাইলে অভিযুক্ত পুলিশ সদস্যের নাম উল্লেখ করে অভিযোগের বিষয়ে ক্ষুদেবার্তা পাঠালেও কোন সাড়া পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST