
নিজস্ব প্রতিবেদক : নওগাঁর পত্নীতলায় পিকআপ ও ভটভটির সংঘর্ষে জসিম (৩৭) নামে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) ভোরে নজিপুর-বদলগাছী সড়কের খিরসিন মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্রা থানার চিচড়াকান্দা চরপাড়া গ্রামের আলী উছমানের ছেলে।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বদলগাছীর দিক থেকে আসা একটি পিকআপ ও নজিপুর থেকে আসা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক জসিম গাড়ির ভেতরেই আটকে পড়েন। খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেরা পদের রেসিপি
পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাশেদুর রহমান বলেন, “একজন পথচারীর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।”
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ এনায়েতুর রহমান জানান, নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।
#ম/শি#।