নিজস্ব প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আজ সকাল ১০ টায় পুলিশ লাইনে ব্রিফিং প্যারেড শেষে গণমাধ্যম কর্মীদের সাথে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।
পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করলে কঠোর জবাব দেয়া হবে৷ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন সে জন্য পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে ৩ পুলিশ সদস্য ও ৪ জন আনসার দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৪ জন পুলিশ সদস্য থাকবেন।
রাজশাহী জেলার ৬ টি সংসদীয় আসনে ১৮ প্লাটুন সেনাবাহিনী, ২২ প্লাটুন বিজিবি ৩১৮৫ জন পুলিশ, ৯৬ জন র্যাব ও ৯২৪০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।এছাড়া ৪৫ জন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি নির্বাচনি অনুসন্ধান কমিটি দায়িত্ব পালন করবেন।