1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
নাটোরে সপ্তাহ ব্যাপী বইমেলা শুরু - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা!

নাটোরে সপ্তাহ ব্যাপী বইমেলা শুরু

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি, গোলাম গাউস

নাটোরে সপ্তাহ ব্যাপী বইমেলা শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় জাতীয় গ্রন্থকেন্দ্র জেলা প্রশাসনের সহায়তায় এই বই মেলার আয়োজন করে। আজ শুক্রবার বিকেল তিনটায় কানাইখালী মাঠে মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর আহমেদ মাছুম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, সমাজকর্মী সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ সভাপতি আফজাল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত বই মানুষকে উচ্চ নৈতিকতা ও উন্নত মূল্যবোধের চচার্য় উৎসাহিত করে। বইয়ের সাথে মানুষের নিবিড় সম্পর্ক তৈরী ও সকলকে বই পড়তে উৎসাহিত করার লক্ষ্যে বইমেলা মেলবন্ধনের ভূমিকা পালন করবে। গড়ে উঠবে মেধাবী জাতিভিত্তিক সৃজনশীল বাংলাদেশ। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন মেলার মঞ্চে শিক্ষার্থীদের জন্যে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেলায় ঢাকার ২৬টি প্রকাশনীসহ ৪০টি স্টলে বই প্রদর্শিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST