নাটোর প্রতিনিধি . গোলাম গাউস
১০ জানুয়ারি ম হান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। আজ সকালে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। পরে জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আলোচনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজাদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মালেক শেখ, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আলী বাবলু, পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রলীগ নেতা কাজল রায়, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব , জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সহ জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ ,স্বেচ্ছাসেবক লীগ ,কৃষক লীগ, শ্রমিকলীগ এবং আওয়ামী লীগের সকল সংগঠনের নেতৃবৃন্দ।
শ