1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
নাটোরে আখ ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা!

নাটোরে আখ ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২০০ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি 

নাটোরের নলডাঙ্গায় একটি আখ ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে উপজেলার মির্জাপুর দিঘা এলাকার একটি আখ ক্ষেত থেকে ওই অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটি জমিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত করতে সিআইডির রাজশাহীর ফরেনসিক বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর অনুসন্ধান করে পরিচয় শনাক্ত করা হবে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, গত ১৪ দিন পুর্বে মির্জাপুরদিঘা গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে রেজাউল করিম নিখোঁজ হয়। তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও কোন সন্ধান পাওয়া যায়নি।

মরদেহটি তার কিনা সেবিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। রেজাউল করিম পেশায় একজন সাইকেল মেকার।

আখ ক্ষেতে মরদেহের খবর পেয়ে রেজাউল করিমের পরিবারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্তের চেষ্টা করেন। মরদেহটি তাদের সজেনর কিনা সে বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST