
গোলাম গাউস, নাটোর প্রতিনিধি
নাটোরের অবিসংবাদিত আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শংকর
গোবিন্দ চৌধুরীর ২৭ তম প্রয়াণ বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে আজ
মঙ্গলবার সকাল ৭টার দিকে শহরের নীচাবাজারস্থ নিজ বাসভবনে বিভিন্ন
রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্যসহ
শ্রদ্ধাঘর্য অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি
অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার
তালুকদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা, সাধারণ
সম্পাদক সুব্রত কুমার সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্র অলোক, জেলা
আইনজীবী সমিতি ও ঘাতক দালাল নিমর্ূল কমিটির সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট মালেক শেখ, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল
উদ্দিন সিনিয়ার ফটো সাংবাদিক গোলাম গাউস সহ পৌর কর্মচারী কল্যাণ পরিষদ, যুবলীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক-
সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাকর্মীরা। পরে সকাল সাড়ে
৮টার দিকে সদর উপজেলার ছাতনী মহাশ্মশানে প্রয়াত নেতার বেদিতে শ্রদ্ধার্ঘ
নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ১৯৯৫ সালের এই দিনে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক
জেলা গভর্ণর, সাবেক সংসদ সদস্য, সাবেক পৌর চেয়ারম্যান স্বাধীনতা পদকপ্রাপ্ত
অবিসংবাদিত নেতা শংকর গোবিন্দ চৌধুরী পরলোকগমন করেন।