মান্দা (নওগাঁ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মান্দা উপজেলার গণেশ পুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন(২০২৫) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সতিহাট কে ডি হাইস্কুল মাঠে উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শামশুল আলম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপি'র আহবায়ক আবু বক্কর সিদ্দিক (নান্নু), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ।
অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক রওশুন আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের মানিম মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু, নাজমুল হক নাজু, মোজাম্মেল হক মুকুল, সাবেক সভাপতি মোকলেসুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডা.ইকরামুল বারী টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান,
এছাড়াও চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, চেয়ারম্যান আব্দুল মতিন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, ও জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে নতুন কমিটির মোঃ শহিদুল ইসলাম চৌধুরীকে সভাপতি, নাজিম উদ্দিন মোল্লাকে সাধারণ সম্পাদক, মেহেদী হাসান মিঠুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট দ্বি -বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।