1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ধানের শীষের বিপক্ষে কাজ করার অভিযোগে সাবেক এমপির গাড়িতে হামলা  - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ধানের শীষের বিপক্ষে কাজ করার অভিযোগে সাবেক এমপির গাড়িতে হামলা 

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ফুলপুরে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে কৃষকদলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল বাশার আকন্দের গাড়ি ভাঙচুর করেছেন দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফুলপুর পৌর শহরের বালিয়া মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে বালিয়া রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্বাধীন মিয়ার তুলার গুদাম পরিদর্শনে যান আবুল বাশার আকন্দ। সেখানে উপস্থিত বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালান এবং তাকে একটি ঘরে অবরুদ্ধ করে রাখেন।

এ ঘটনার প্রতিবাদে আবুল বাশার আকন্দের সমর্থকরা ময়মনসিংহ–শেরপুর সড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবরোধকারীদের ওপর হামলা চালিয়ে দ্বিতীয় দফায় তার গাড়ি ভাঙচুর করেন। এতে গাড়িচালক আরমানসহ দুজন আহত হন। হামলাকারীরা বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভাঙচুর করা গাড়িটি থানায় নিয়ে যায়।

ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের বিপক্ষে কাজ করার অভিযোগ এনে আবুল বাশার আকন্দসহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। অনেকেই বিএনপি প্রার্থীর পরাজয়ের জন্য দলের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করছেন।

এ বিষয়ে জানতে চাইলে মোতাহার হোসেন তালুকদার বলেন, আবুল বাশার কোন দল করেন, তা আমার জানা নেই। তিনি যদি বিএনপি নেতা হতেন, তাহলে অবশ্যই পাশে থাকতেন। তবে তার গাড়ি ভাঙচুরের বিষয়ে আমার জানা নেই।

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আবুল বাশার আকন্দ বলেন, আমি একটি অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে গিয়েছিলাম। যুবদল নেতা মিঠুনের নেতৃত্বে এরশাদুলসহ কয়েকজন আমার গাড়ি ভাঙচুর করেন। আমার ওপর অন্যায়ভাবে হামলা হয়েছে।

ফুলপুর থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST