নিউজ ডেস্ক: খালেদা ও তারেক দুইজনই সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় ২০১৮ সালে জাতীয় নির্বাচনের সময় বিএনপি ভাড়া করে ড. কামাল হোসেনকে। কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে এবং বিএনপির ভরাডুবি হয় নির্বাচনে।
বিএনপির অনেক সিনিয়র নেতারাই প্রকাশ্যে বলেন ২০১৮ সালে ড.কামাল হোসেনকে ভাড়া করা বিএনপির সবচেয়ে বড় ভুল।
এবারও দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে একই পথে হাটছে বিএনপি। তবে এবার সিদ্ধান্ত বিএনপির একার নয় জানা গেছে যুক্তরাষ্ট্রের প্রভাব রয়েছে এতে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি এবার ভাড়া করছে ড.মুহাম্মদ ইউনুসকে।শুধুমাত্র ভাড়াই নয় বিএনপির চেয়ারপার্সন এর দায়িত্ব ও দেওয়া হবে ড. মুহাম্মদ ইউনুসকে।