1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দেশে অনলাইনে সব ধরনের জুয়া নিষিদ্ধ করল সরকার - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

দেশে অনলাইনে সব ধরনের জুয়া নিষিদ্ধ করল সরকার

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : দেশে অনলাইনে সব ধরনের জুয়া নিষিদ্ধ করে নতুন সাইবার সুরক্ষা আইনের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (৬ মে) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি জানান, নতুন আইনে আগের সাইবার সিকিউরিটি আইনের ৯টি ধারা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। যার ফলে পূর্ববর্তী সরকারের সময়ের প্রায় ৯০ শতাংশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা এখন বাতিল হয়ে যাবে।

নতুন আইনে অনলাইন জুয়াকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যা পূর্ববর্তী আইনে স্পষ্টভাবে উল্লেখ ছিল না। এছাড়া জাতির পিতা ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলাসহ আরও ৯টি ধারা বাতিল করা হয়েছে। এসব ধারায় দায়ের হওয়া প্রায় ৯৫ শতাংশ মামলা এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলে জানান উপদেষ্টা।

আইন উপদেষ্টা আরও জানান, এ বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ আইনের অনুমোদন দেওয়া হয়েছে—
১. সাইবার সুরক্ষা আইন
২. সীমানা পুনর্নির্ধারণ আইন
৩. সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) সংশোধনী

সিপিসি সংশোধনের মাধ্যমে সিভিল মামলা দ্রুত নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর চলতি সপ্তাহেই সাইবার সুরক্ষা আইনটি চূড়ান্তভাবে কার্যকর হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST