স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার কর্মী সভা অনুষ্ঠিত। সোমবার মাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সভার আয়োজন করা হয়।
কর্মীসভায় ৩ই ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আলোচনা করা হয়।
দুর্গাপুর উপজেলা ও পৌর মহিলা দলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালী।
অনুষ্ঠিত কর্মীসভায় জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক জিন্নাতয়ারা পপির সভাপতিত্বে এবং যুবনেতা সুজন ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দ রোমানা হোসেন।
জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফরিদা পারভীন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রতনা বেগম,জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক লাইলা সুলতানা, উপজেলা বিএনপির সদস্য ও মাড়িয়া ইউপি সদস্য ৮ নং ওয়ার্ড মিনুকা বেগম, উপজেলা মহিলা দলের নেত্রী মোছা টপি নাজনিন।
এছাড়াও কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি সহ উপজেলা যুবদল, পৌর যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, তাঁতীদল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।