দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. পারভেজ হোসেন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার গোপালপাড়া গ্রামে তাঁর বসতবাড়ির প্রধান ফটকের সামনের পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পারভেজ হোসেন ওই গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।
রাজশাহী জেলা পুলিশের মিডিয়া সেলের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মো. মামুন অর রশিদের নির্দেশনায় ডিবি পুলিশের এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গোপালপাড়া গ্রামে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পারভেজকে আটক করা হয়। এ সময় তাঁর পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে একটি প্লাস্টিকের কৌটায় রাখা ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।