নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে ৩৪০ গ্রাম গাঁজা, ২৮ পিস ইয়াবা ও ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আব্দুল্লাহ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কুহাড় গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ কুহাড় গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে। অভিযানকারী দল বেলাল হোসেনের টিনশেড বসতবাড়ির পশ্চিম পাশের শয়নকক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ৩৪০ গ্রাম গাঁজা, ২৮ পিস ইয়াবা ও ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
পরে প্রাথমিক চিকিৎসা শেষে গ্রেপ্তার আব্দুল্লাহকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে