নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৯ মাস বাংগালী জাতির আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবস। বিজয়ের ৫২ বছরে দূর্গাপুর উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের মহান মুক্তিযুদ্ধের সময় নিহত সকল বীর শহীদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং সকল বীরাঙ্গনা মা-বোনের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর একে একে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, উপজেলা শিল্পকলা একাডেমির উপদেষ্টামন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমির কোষাধ্যক্ষ ও সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি ও মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রব এবং সাধারণ সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দূর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি সহ উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যবৃন্দ এবং উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মন্ডলী প্রমুখ।