স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী মোহনগঞ্জ এলাকার চকহায়াতপুরে ফ্রেন্ডস এগ্রিকালচার প্রকল্পে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাত অনুমান ১১টার দিকে ফ্রেন্ডস এগ্রিকালচার প্রকল্পে লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় প্রকল্পের গোডাউন থেকে ১৫৩ বস্ত ফিড, ৩৩ বস্তা খৈল, পুকুরে ব্যবহৃত মেডিসিন লুটপাট করা হয়। এছাড়া সেচ পাম্প ভেংগে ফেলা হয়। পরে গোডাউন ঘরে অগ্নিসংযোগ করা হয়। ফলে গোডাউন ঘরের অবকাঠামোর পাশাপাশি স্টক রেজিস্ট্রার খাতা ভস্মীভূত হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় গত সোমবার রাতে ফ্রেন্ডস এগ্রিকালচার প্রকল্পের স্বতাধিকারী নাজমুল হুদা রুবেল ভবিষ্যতের জন্য দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর ৬৩৮।