
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে নিয়মিত মামলার এক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বুধবার রাতে দুর্গাপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দুর্গাপুর থানার মামলা নম্বর ১৬-এর আসামি মো. বেলাল হোসেন (৪৯)। তিনি উপজেলার কুহার গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
এ ছাড়া বাগমারা থানার সিআর মামলা নম্বর ৪২০/২৬-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আরিফ শাহ (৩৯)। তিনি দুর্গাপুর উপজেলার বড়ইল শাহপাড়া গ্রামের মো. আলাউদ্দিন শাহর ছেলে। অন্য আরেক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. শামীম হোসাইন। তিনি গোপালপুর গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পঞ্চনন্দ সরকার ডিবিসি জার্নালকে বলেন, গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন নিয়মিত মামলার আসামি এবং দুজন বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাদের গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।