দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার জয়নগর ইউনিয়নের দাওকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে জয়নগর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ ধারণ করেই বিএনপির নেতাকর্মীরা দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়নগর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুর রহমান। সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোহাইমেনুল হক রেন্টু, উপজেলা বিএনপি নেতা আব্দুল আজিজ, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুব রহমান সান্টু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান ও কোষাধ্যক্ষ খোরশেদ আলী মাস্টার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি এজদার আলী, সাধারণ সম্পাদক নাজমুল হক বাবুসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কৃষকদলের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।