স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ (১১--২৫ এপ্রিল' ২০২৫) উপলক্ষে গণসংযোগ পক্ষ কর্মসূচি পালন করেছে দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামী।
সোমবার বিকেলে দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের আলিপুর বাজারে গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন আমীর ও সেক্রেটারি যথাক্রমে সেলিম উদ্দিন ও প্রভাষক রেজাউল করিম প্রমুখ।
গণসংযোগ কর্মসূচি পালনকালে আলিপুর বাজারের সকল ব্যবসায়ী ও দোকানদারের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের উদাত্ত আহ্বান জানানো হয়।